কার্টন ও প্যাকেজিং ফ্যাক্টরির জন্য

কার্টন ফ্যাক্টরির পুরো অফিস, | এক সফটওয়্যারে।

অর্ডার থেকে ডেলিভারি, কাগজপত্র থেকে হিসাব — আপনার ফ্যাক্টরির প্রতিটা কাজ এক জায়গায়, আর প্রতিটা জবের আসল লাভ চোখের সামনে।

ওয়েব অ্যাপমোবাইল অ্যাপAI ইন্টিগ্রেশনসফটওয়্যার ইন্টিগ্রেশন
কোন রোল, কোন গ্রেড
কত কেজি কাগজ
কোন জবে, কত খরচ
সমস্যাটা

একটা কার্টন ফ্যাক্টরি প্রতিদিন শত শত সিদ্ধান্ত নেয়। অথচ সেই সিদ্ধান্তের তথ্য ছড়িয়ে থাকে খাতায়, Excel-এ, আর কয়েকজন মানুষের মাথায়।

০১

লাভ-লস আন্দাজে

মাস শেষে মোট হিসাব মেলে, কিন্তু কোন জব লাভ দিল আর কোনটা চুপচাপ লস — বোঝা যায় না।

০২

কাগজেই দিন শেষ

একই তথ্য বারবার লেখা। একটা সংখ্যার ভুলে ব্যাংকে পেমেন্ট আটকে যায় সপ্তাহের পর সপ্তাহ।

০৩

খবর পেতে ফোন

মেশিনে কী চলছে, মাল কোথায়, কার কাছে কত পাওনা — জানতে প্রতিদিন অগণিত ফোন।

Flowtech দিয়ে যা বদলায়

কম সময় কাগজে, বেশি সময় ব্যবসায়।

পুরো ফ্যাক্টরির তথ্য এক জায়গায় এলে কাজগুলো নিজে নিজে একে অপরের সাথে জুড়ে যায়। ফল — কম ভুল, কম ফোন, আর পরিষ্কার হিসাব।

০১ — লাভ

প্রতিটা জবের আসল লাভ, প্রতিদিন

কাগজ থেকে ডেলিভারি পর্যন্ত খরচ নিজে নিজে হিসাব হয়। কোন জব লাভ দিচ্ছে, কোন কাস্টমারের দাম আবার ভাবা দরকার — মাস শেষের অপেক্ষা ছাড়াই।

  • আন্দাজ নয়, আসল ব্যবহারের হিসাব
  • লোকসানের জব আগেভাগে চোখে পড়ে
জব ৮১২৩ · কাগজের হিসাব
হিসাবমতো১২৫ কেজি
আসলে লাগল১০৯ কেজি
এই জবে লাভ +১৪.২%
এই মাসের জবগুলো
১২টি জবে লাভ২টি জবে লস
০২ — কাগজপত্র

অর্ডার একবার লিখলেই বাকি কাগজ তৈরি

অর্ডারের তথ্য একবার সিস্টেমে উঠলে চালান, বিল, PI থেকে এক্সপোর্টের পুরো কাগজের সেট নিজেই তৈরি হয়। টাইপের ভুল নেই, ব্যাংকে আটকে থাকা নেই।

  • যে কাজে ঘণ্টা যেত, তা এখন এক ক্লিকে
  • ব্যাংক আর পেমেন্টের ধাপও নজরে থাকে
অর্ডার · জব ৮১২৩
শাপলা নিট
মাস্টার কার্টন · ৩,০০০ পিস
একবার লেখা
ডেলিভারি চালান✓
বিল✓
PI✓
এক্সপোর্টের কাগজ✓
০৩ — ফ্যাক্টরি

ফ্যাক্টরি ফ্লোর আর অফিস — এক সুতোয়

মেশিনের পাশে দাঁড়িয়ে কর্মী ফোনে আপডেট দেন, অফিসে সাথে সাথে দেখা যায়। কাগজের রোল থেকে কার্টন পর্যন্ত প্রতিটা কেজির হিসাব থাকে — আর "জবটা কোথায়?" জানতে ফোন করতে হয় না।

  • স্টক নিজে নিজে আপডেট হয়
  • ভুল কাগজ লাগালে সাথে সাথে সতর্কতা
মেশিন ২ · রোল স্ক্যান সঠিক রোল ✓ R-0418 · GP 161 ৪৭৪ কেজি বাকি আজকের প্রোডাকশন জব ৮১২৩ জব ৮১২৪ জব ৮১৩০ ফ্যাক্টরি অফিস
০৪ — কাস্টমার

রাত হোক বা ছুটির দিন, কাস্টমার পায় উত্তর

কাস্টমার মেসেজ বা ভয়েস পাঠালে AI বাংলায় উত্তর দেয়, নতুন অর্ডার নেয়, আগের অর্ডারের খবর জানায় — আর সব কথা জমা থাকে অর্ডারের সাথেই।

  • কোনো মেসেজ আর হারিয়ে যায় না
  • অর্ডার সোজা সিস্টেমে ওঠে
শা
রাশেদ ভাই · শাপলা নিট
কাস্টমার
AI উত্তর দিচ্ছে
০:০৬ · রাত ১১:৪০
জ্বি ভাই, গতবারের মাস্টার কার্টন — ৩,০০০ পিস, বৃহস্পতিবার ডেলিভারি। অর্ডার নিলাম ✓AI · রাত ১১:৪০
আগের অর্ডারটা কতদূর?
জব ৮০৯৮ ফিনিশিং-এ আছে, পরশু ডেলিভারি।AI · রাত ১১:৪১
০৫ — সংযোগ

আপনার বর্তমান সফটওয়্যারের সাথেই চলে

যে অ্যাকাউন্টিং বা ERP সফটওয়্যার আপনি এখন ব্যবহার করেন, Flowtech তার সাথে কাজ করে। একই হিসাব দুই জায়গায় লিখতে হয় না — পুরোনো Excel-এর তথ্যও সাথে নিয়ে আসা যায়।

  • সব কিছু বদলাতে হয় না
  • হিসাব আপনার অনুমোদনেই যায়
AI ইন্টিগ্রেশন

অফিসের ভেতরেই AI — আপনার ভাষায়।

জিজ্ঞেস করুন কোন পার্টির কাছে কত পাওনা, আজ কত মাল ডেলিভারি গেল — উত্তর সাথে সাথে। কাজের খসড়া AI নিজেই তৈরি করে, আর টিমকে মনে করিয়ে দেয় কার কী বাকি।

  • বাংলায় বলুন বা লিখুনটাইপ ছাড়াই কথা বলে প্রশ্ন, সাথে সাথে উত্তর।
  • আপনার অনুমতি ছাড়া কিছু বদলায় নাপ্রতিটা পরিবর্তনের আগে আপনার "ঠিক আছে"।
  • প্রতিদিন সকালে ব্যবসার সারসংক্ষেপকী বাকি, কী জরুরি — দিনের শুরুতেই।
Flowtech · AI অফিস
নিয়ন্ত্রণ আপনার হাতে

আপনার ব্যবসা, আপনার নিয়মে

কে কী দেখবে, আপনি ঠিক করেন

প্রত্যেকের জন্য আলাদা অনুমতি। গোপন তথ্য থাকে শুধু যাদের দরকার তাদের কাছে।

একাধিক ফ্যাক্টরি, এক জায়গায়

একাধিক কোম্পানি বা ফ্যাক্টরি — আলাদা হিসাব, একই সিস্টেম।

অফিস, ফ্যাক্টরি বা বাড়ি থেকে

কম্পিউটার আর মোবাইল অ্যাপ — যেখান থেকে খুশি, যখন খুশি।

পুরোনো তথ্য সাথে নিয়েই শুরু

Excel বা আগের রেকর্ড — আপনার পুরোনো তথ্য সিস্টেমে আনা যায়।

ভিডিও

৫ মিনিটে দেখুন, কীভাবে কাজ করে

একটা অর্ডার আসা থেকে শুরু করে হিসাব পর্যন্ত — পুরো যাত্রা।

Flowtech ভিডিও — কোন জবে লাভ, কোন জবে লস? ভিডিও দেখুন · ৫:০০
শুরু করুন

আপনার ফ্যাক্টরিতে কেমন দেখাবে — নিজের চোখে দেখুন।

মেসেজ করুন। আপনার নিজের একটা অর্ডার দিয়েই দেখিয়ে দেব — ১০-১৫ মিনিট লাগবে।

Messenger-এ মেসেজ করুন